ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। এদিন কোম্পানিটির ১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল-হাজ্ব টেক্সটাইলের ১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
ফাইন ফুডস ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫৮ লাখ, দেশবন্ধু পলিমার ৪৪ লাখ ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/


















