ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন

ব্যাংক খাতের ৫ শেয়ারে লালবাতি

টানা উত্থানের পর বুধবার ব্যাংক খাতের শেয়ারে দর সংশোধন হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের ৫ কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিয়ন ব্যাংক

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২ টাকা থেকে ২ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৬ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি

ব্যাংক খাতের কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩ টাকা  থেকে সর্বোচ্চ ১১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এক্সিম ব্যাংক

কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৩০ পয়সা থেকে  ৫ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ২ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৮ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া ব্যাংক খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংকের ৮ শতাংশ ও ন্যাশনাল ব্যাংকের ৭.৮৯ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ