ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে বিমা খাতের ৬ কোম্পানি। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে বিমা খাতের কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, নিট্ল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স
বুধবার কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৫২ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৭০ পয়সা থেকে ৫২ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির দর ৩৪ টাকা ৭০ পয়সা থেকে ৫৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৪ টাকা ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৫ টাকা থেকে ৫৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা থেকে ৫৯ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
নিটল ইন্স্যুরেন্স
নিটল ইন্স্যুরেন্সের ১ টাকা ৬০ পয়সা বা ৫.৮০ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ৭০ পয়সা থেকে ২৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ২০ পয়সা থেকে ৩২ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইস্টার্ণ ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ৩০ পয়সা বা ৪.৪১ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৩ টাকা ৬০ পয়সা থেকে ৫৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৬০ পয়সা থেকে ৫৯ টাকা পরযন্ত লেনদেন হয়।
ঢাকা ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১ টাকা ৭০ পয়সা বা ৪.২৭ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪০ টাকা থেকে ৪৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩১ টাকা ৭০ পয়সা থেকে ৪৪ টাকা ৬০ পরযন্ত লেনদেন হয়।
এছাড়া তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৩.০৭ শতাংশ দর বেড়ে তালিকার দশম স্থানে রয়েছে।
বিজনেস আই/


















