ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৫ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, নর্দার্ন ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ২৮ মিনিট পরযন্ত ডিএসইতে গ্লোবাল ইসলামী ব্যাংকের স্ক্রিনে ২৬ লাখ ২০ হাজার ৮৬৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্ক্রিনে ১ লাখ ২১ হাজার ২২০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে সেনা ইন্স্যুরেন্স ও নর্দার্ণ ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/


















