ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ৩ কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ৩০ জুন,২০২৪ ও ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিতরণ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার কোম্পানি ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে গ্লোবাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে খুলনা পাওয়ার ১০ শতাংশ ও জেনেক্স ইনফোসিস ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ