চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের সবুজবাতি জ্বলছে অর্থাৎ মুনাফা হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ৬.১৪ শতাংশ দর বেড়েছে। জীবন বীমা খাতে ৪.৮১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৩.৭৩ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- সেবা-আবাসন খাতে ২.৩৬ শতাংশ,ব্যাংক খাতে ১.০১ শতাংশ, সাধারণ বীমা খাতে দশমিক ৭৪ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৬৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৫৩ শতাংশ,বিবিধ খাতে দশমিক ৩২ শতাংশ ও আর্থিক খাতে দশমিক ১৪ শতাংশ দর বেড়েছে।



















