ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৩ শেয়ারে লালবাতি

চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৫টি কোম্পানির দরপতন হয়েছে। আলোচ্য সপ্তাহে টপটেন লুজার তালিকার ১০ কোম্পানির মধ্যে তিনটি রয়েছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ও একটি মিউচ্যুয়াল ফান্ড।

কোম্পানিগুলো হচ্ছে- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন ও নাভানা সিএনজি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ালটন হাইটেক

চলতি সপ্তাহে সর্বোচ্চ দরপতন হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার ১০.১৬ শতাংশ দর কমে সর্বশেষ ৪১৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৬৭ টাকা ৪০ পয়সা।

ই-জেনারেশন

তালিকার ৫ম স্থানে থাকা ই-জেনারেশনের ৬.৮৩ শতাংশ দর কমেছে। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৭ টাকা ৮০ পয়সা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৫ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

নাভানা সিএনজি

তালিকার দশম স্থানে থাকা নাভানা সিএনজির ৬.২৩ শতাংশ দর কমেছে। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৫ টাকা ৭০ পয়সা। আর সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৪ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ