ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে গড় লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান- পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন কমলেও গড় লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে গড়ে ৬২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে গড়ে ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইর গড় লেনদেন বেড়েছে ৩৬ কোটি ৩৪ লাখ টাকা।

এদিকে আলোচ্য সপ্তাহে ডিএসইতে মাত্র ৩ কর্মদিবস লেনদেন হয়েছে। এর ফলে ডিএসইর সার্বিক লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে।


চলতি সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫৮ কোটি ৫১ লাখ  টাকার লেনদেন কমেছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে  দশমিক ৬৬ পয়েন্ট বা  দশমিক ০১ শতাংশ বেড়ে ৫ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২১.২ পয়েন্ট কমে ২ হাজার ৮১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ২১৫টির এবং অপরবর্তিত রয়েছে ৩২টির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ