ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২:২০ অপরাহ্ন

ব্রাক ব্যাংকের ১ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি  ব্রাক ব্যাংকের ১ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭৫তম কমিশন সভায় ব্যাংকটির বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদিত হয়।

বিএসইসি জানায়, বন্ডটির বৈশিষ্ট-আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুলী রিডামবল, কুপন বেয়ারিং, ফ্লোটিং রেট  সোস্যাল সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেট প্লাস ২.৫% কুপন মার্জিন। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্রাক ব্যাংকের টিআর-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্রাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বন্ডে তালিকাভুক্ত হবে

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ