ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরির ৭ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১০৫ কোম্পানির দরপতন হয়েছে। আজ টপটেন লুজার তালিকার ১০টির মধ্যে ৭টিই রয়েছে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, তুংহাই নিটিং, জিবিবি পাওয়ার, হামিদ ফেব্রিক্স,এএফসি অ্যাগ্রো, রিজেন্ট টেক্সটাইল ও হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিয়ন ক্যাপিটাল

আজ শেয়ারটি দর ২০ পয়সা বা ৪.৮৮ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ  ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৮০ পয়সা থেকে ৪ টাকা  পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৩ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

তুংহাই নিটিং

’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর বা ৪.৭৬ শতাংশ কমে টপটেন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

জিবিবি পাওয়ার

কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ২.৯০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৫০ পয়সা থেকে ৬ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়

গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৫ টাকা  ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৮ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া টপটেন লুজার তালিকায় থাকা জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্সের ৪.২৮ শতাংশ, এএফসি এগ্রোর ৩.৭৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৩.৩৩ শতাংশ ও হামি ইন্ডাস্ট্রিজের ৩.৩০ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ