ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৩ পূর্বাহ্ন

আমদানির ৫২৫০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রামে রুশ জাহাজ

রাশিয়া থেকে আনা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমবাহী এমভি পার্থ (MV PERTH) জাহাজটি চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙরে নোঙর করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের ৭ জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তি নম্বর ১৩.০১.০০০০.০৯৩.৪৬.০২৩.২৫-৬২৯ (প্যাকেজ-০১) এর আওতায় এ গম আমদানি করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ