পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লভ্যাংশ আর শেয়ার প্রতি আয়ে (ইপিএস) ব্যতিক্রম মাল্টিন্যাশনাল বা বহুজাতিক কোম্পানি। বহুজাতিক কোম্পানিগুলো বছর শেষে যেমন বড় অংকের লভ্যাংশ ঘোষণা করে, তেমনি ইপিএসও অনেক বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, পুঁজিবাজারে মোট ১২টি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বছর শেষে ভালো ইপিএস দেখিয়েছে ৭টি কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস, ইউনিলিভার কনজিউমার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটবিসি), গ্রামীণফোন, লিন্ডে বিডি ও বাটা সু লিমিটেড।
ম্যারিকো
বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে বছর শেষ সবচেয়ে বেশি ইপিএস দেখিছে ম্যারিকো বাংলাদেশ। ৩১ মার্চ,২০২৫ সমাপ্ত হিসাব বছরে ম্যারিকো শেয়ার প্রতি আয় করেছে ১৮৭ টাকা ৪৯ পয়সা। আলাচ্য বছরে কোম্পানিটি ১ হাজার ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
বার্জার
ইপিএসে দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ। ৩১ মার্চ,২০২৫ সমাপ্ত হিসাব বছরে বার্জার শেয়ার প্রতি আয় করেছে ৭২ টাকা ৬৬ পয়সা। আলাচ্য বছরে কোম্পানিটি ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ইউনিলিভার কনজিউমার
ইউনিলিভার কনজিউমার ৩১ ডিসেম্বের,২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় করেছে ৩৪ টাকা ৬২ পয়সা। আলাচ্য বছরে কোম্পানিটি ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিএটিবিসি
বিএটিবিসি ৩১ ডিসেম্বের,২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় করেছে ৩২ টাকা ৪২ পয়সা। আলাচ্য বছরে কোম্পানিটি ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
গ্রামীণফোন
গ্রামীণফোন ৩১ ডিসেম্বের,২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় করেছে ২৬ টাকা ৮৯ পয়সা। আলাচ্য বছরে কোম্পানিটি ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
লিন্ডে বিডি
লিন্ডে বিডি ৩১ ডিসেম্বের,২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় করেছে ২৪ টাকা ৯২ পয়সা। আলাচ্য বছরে কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
বাটা সু
বাটা সু ৩১ ডিসেম্বের,২০২৪ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় করেছে ২১ টাকা ৬২ পয়সা। আলাচ্য বছরে কোম্পানিটি ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
বিজনেস আই/সাদিয়া


















