পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স ৮তলা বিশিষ্ট ভবন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ফিনিক্স ভবনের ৮.৬১ কাঠা জায়গা বিক্রি করবে। এটি মতিঝিলের দিলকুশায় অবস্থিত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ফিনিক্স ভবনের ৫০ শতাংশ মালিকানা ফিনিক্স ইন্স্যুরেন্সের এবং বাকী ৫০ শতাংশ ফিনিক্স ফাইন্যান্সের।
কোম্পানিটি বিনিয়োগে বৈচিত্র আনা এবং তাদের অন্যান্য দায় মেটাতে ভবন বিক্রি করবে।
এর আগে ডিএসইর মাধ্যমে ফিনিক্স ফাইন্যান্স উল্লেখিত ভবনের ৫০ শতাংশ বিক্রির খবর জানিয়েছিল।



















