পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ’জেড’ থেকে ’এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার আজ (২৫ সেপ্টেম্বর) থেকে ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সালের সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে আজ থেকে আগামী সাত দিন কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।



















