ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

কপারটেকের ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশের তামাজাত পণ্যের বাজারে অন্যতম শীর্ষস্থানীয় এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একমাত্র প্রতিষ্ঠান কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফার্মে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ই জানুয়ারী) সকাল ৯টায় সভাটি শুরু হয়েছিল।

তালিকাভুক্তির পর সাধারণ শেয়ারহোল্ডারদের নিয়ে এটা কোম্পানির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে উপস্থাপিত আলোচ্য সূচিগুলো অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জুলফিকার আলী এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্বাসী আদম আলী, পরিচালক রাশিদা আব্বাস, পরিচালক মোস্তাফা সোয়েব, পরিচালক সোয়েব আদম আলী ও স্বতন্ত্র পরিচালকবৃন্দ।

এছাড়াও এ এইচ এম আরিফুল ইসলাম (এফ সি এ) এবং প্রফেসর মো. আবু তালেব, কোম্পানির নিরীক্ষা ফার্মের অংশীদার মো. জাহিদুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ আজিজ উদ্দিন ভূঁইয়া এবং কোম্পানি সচিব শেখ মিরাজ আলী।

সভায় শেয়ারহোল্ডাররা ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ (শুধু মাত্র সাধারণ শেয়ারহোল্ডার) ২০১৯ -২০ অর্থ বছরের জন্য ঘোষণা করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ