ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১০১টি কোম্পানির দরপতন হয়েছে। আজ টপটেন লুজার তালিকার ১০টির মধ্যে ৮টিই রয়েছে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে-হামিদ ফেব্রিক্স, জাহিন স্পিনিং, বারাকা পাওয়ার, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, খুলনা পাওয়ার কোম্পানি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
হামিদ ফেব্রিক্স
আজ শেয়ারটি দর ৮০ পয়সা বা ১০ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭ টাকা ২০ পয়সা থেকে ৮ টাকা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ১৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
জাহিন স্পিনিং
’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৬৮ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫ টাকা ৬০ পয়সা থেকে ৫ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৫ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বারাকা পাওয়ার
কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে টপটেন লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৯ টাকা থেকে ৯ টাকা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৮ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ১৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া টপটেন লুজার তালিকায় থাকা জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ ও জিএসপি ফাইন্যান্সের ৭.৪০ শতাংশ, কেপিসিএলের ৭.২৭ শতাংশ, কেপিপিএলের ৭.০৯ শতাংশ ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.৬৬ শতাংশ দর কমেছে।


















