ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি ও একটি মিউচ্যুয়াল ফান্ড।

কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ক্রাউন্ট সিমেন্ট, সোনালী পেপার, তমিজ উদ্দিন টেক্সটাইল, ডরিন পাওয়ার ও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড

মঙ্গলবার কোম্পানিটির ইউনিট দর ১ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ ফান্ডটির ইউনিট ১০ টাকা ৬০ পয়সা থেকে ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ৫ টাকা ৪০ পয়সা থেকে ১৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ক্রাউন সিমেন্ট

কোম্পানিটির ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪  শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৩ টাকা ৫০ পয়সা থেকে ৫৮  টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪০ টাকা  থেকে ৬৬  টাকা ৭০ পরযন্ত লেনদেন হয়।

সোনালী পেপার

 ক্যাটাগরির সোনালী পেপার ২০ টাকা ৩০ পয়সা বা ৮.১৫ শতাংশ দর বেড়ে  তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৫০ টাকা ৭০ পয়সা থেকে ২৭১ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২১ টাকা ২০ পয়সা থেকে  ৩০৮ টাকা  পরযন্ত লেনদেন হয়।

তমিজ উদ্দিন টেক্সটাইল

তমিজ উদ্দিন টেক্সটাইলের ৯ টাকা বা ৬.৫০ শতাংশ দর বেড়ে  তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৩৭ টাকা ২০ পয়সা থেকে ১৪৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮৭ টাকা  থেকে ১৬৯ টাকা ৪০ পরযন্ত লেনদেন হয়।

ডরিন পাওয়ার

কোম্পানিটির ১ টাকা ৬০ পয়সা বা ৫.৫৯ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৫০ পয়সা থেকে ৩০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ৮০ পরযন্ত লেনদেন হয়।

এছাড়া সিভিও পেট্রো কেমিক্যালের ৫ শতাংশ দর বেড়ে তালিকার দশম স্থানে রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ