ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

হামিদ ফেব্রিক্সের কারখানা লে-অফ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্সের কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। গত ২২ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পরযন্ত কোম্পানিটির কারখানা বন্ধ থাকবে।

গতকাল ২১ সেপ্টেম্বর কোম্পানিটি কারখানা লে-অফ নোটিশ পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির গ্যাস লাইনে প্রয়োজনীয় প্রেসার না থাকায় বিগত দুই বছর ধরে কারখানাটির উৎপাদন প্রক্রিয়া ব্যহত হতে থাকে। এই অবস্থায় কোম্পানিটি বিকল্প ব্যবস্থা হিসাবে সিএনজি ও এলএনজি ব্যবহার করে এর উৎপাদন চালিয়ে যেতে থাকে। কিন্তু গ্যাস সংকট আরও প্রবল আকার ধারণ করায় কারাখানাটির উৎপাদন মারাত্নকভাবে বাধাগ্রস্ত হয়।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ শ্রম আইন  ২০০৬ এর ১২,১৬ ধারা এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর বিধি ২৫, ২৬ অনুযায়ী গত ২২ জুন, ২০২৫ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পরযন্ত কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে।

উক্ত গ্যাস সমস্যা সমাধানের জন্য কোম্পানিটি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোম্পানিটি আশা করছে অতি শীঘ্রই গ্যাস সমস্যার সমাধার করা যাবে এবং কারখানাটি পুনরায় চালু হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ