ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা গত ২১ সেপ্টম্বর, ২০২৫ ইং রোজ রবিবার দুপুর ১২.০০ টায় অন লাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ।
কোম্পানী উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের জন্য ১০.০০% স্টক লভ্যাংশ অর্থাৎ প্রতি ১০ টি শেয়ারের জন্য ১টি শেয়ার অনুমোদন করেছে ।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব ডঃ খন্দকার শওকত হোসেন এবং সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালকবৃন্দ, উদ্যাগক্তাগণ, অডিট কমিটির চেয়ারম্যান, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং সাথে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারী জনাব মোঃ সরোয়ার কামাল, এফসিএস। উক্ত সভায় কোম্পানীর চেয়ারম্যান জনাব ডঃ খন্দকার শওকত হাসন আগামী দিনগুলাতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি যাহা প্রধানত গৃহ ঋণ ব্যবসার সাথে জড়িত। কোম্পানীর মোট শেয়ারহোল্ডার ইকুইটি ৩১শে ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত ২,১০০.৮২ মিলিয়ন টাকা এবং নীট সম্পদের শেয়ার প্রতি মূল্য ১৭.৯৫ টাকা ।



















