ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার উপহার দেবে কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্সের পরিচালক শারমিন নাসির শেয়ার হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিচালক ৮ লাখ ৯৭ হাজার শেয়ার হস্তান্তর করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শারমিন নাসির তার স্বামী নাসির উদ্দিন আহমেদকে (কোম্পানির পরিচালক) লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে উপহার হিসাবে ৮ লাখ ৯৭ হাজার ৬০৪টি শেয়ার দেবে।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর করতে পারবে শারমিন নাসির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ