বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে দুই ব্যাংকের লেনদেনের পরিমাণ ২৮ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
ব্যাংক দুইটি হচ্ছে- ব্রাক ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসি।
ব্রাক ব্যাংক
সপ্তাহজুড়ে ব্রাক ব্যাংক ব্লক মার্কেটে ১৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। গত সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ ৭০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দেশের শীর্ষস্থানীয় ব্যাংকটির বাজার মূলধন রয়েছে ১৪ হাজার ৩৬ কোটি ২ লাখ টাকা। ব্যাংকটির পিই রেশিও ৯.৯০ পয়েন্ট।
প্রাইম ব্যাংক
সপ্তাহজুড়ে প্রাইম ব্যাংক ব্লক মার্কেটে ১১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। গত সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ ২৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
প্রাইম ব্যাংকের বাজার মূলধন রয়েছে ৩ হাজার ২১৪ কোটি ৮৩ লাখ টাকা। ব্যাংকটির পিই রেশিও ৩.৯২ পয়েন্ট।
উল্লেখ্য, ব্লক মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে বেশি পরিমানের শেয়ার কেনা বেচা হয়। যেখানে শেয়ারের দাম এবং ভলিউম বেশির ভাগ ক্ষেত্রে আগে থেকেই ক্রেতা এবং বিক্রেতার ভিতর ঠিক করা থাকে। ডিএসই এর যেই ট্রেডিং প্লাটফর্ম বা সফটওয়্যার আছে তার মাধ্যমেই এই ব্লক মার্কেটে লেনদেন করা হয়। সাধারণ মার্কেটের লেনদেনের মতই ব্লক মার্কেটে লেনদেন সম্পন্ন হয়। ব্লক মার্কেটে লেনদেন করার একটি বড় কারন হচ্ছে, বড় পরিমানের শেয়ার সাধারণ (Regular) মার্কেটে লেনদেন করতে গেলে শেয়ারের দাম বেড়ে বা কমে যেতে পারে


















