ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন

প্রাইম ফাইন্যান্স সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৬টি কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৭.৫৯ শতাংশ কমে ২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ৯০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংক ২৪.০৭ শতাংশ দর কমে সর্বশেষ ৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫ টাকা ৪০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা গ্লোবাল ইসলামী ব্যাংক ২১.৭৪ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ২০.১৬ শতাংশ, এক্সিম ব্যাংক ১৮.১৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১৬.৬৭ শতাংশ,বিবিএস ক্যাবলসের ১৫.৪২ শতাংশ,মুন্নু ফেব্রিক্সের ১৪.৪১ শতাংশ,ডমিনেজ স্টিলের ১৪.২৯ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৪.২৯ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ