সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮টি কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এনভয় টেক্সটাইল লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৬৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫১ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৬১ টাকা দাঁড়িয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলসের দর ১৬.৮৮ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১৭৪ টাকা ৮০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ২০৪ টাকা ৩০ পয়সা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইউসিবির ১৫.৬৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগের ১৪.৬৫ শতাংশ,ক্রাউন সিমেন্টের ১৪.১৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫৫.৯০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১২.১৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১৮.২০ শতাংশ, সামিট অ্যঅলায়েন্স পোর্টের ১০.৫৯ শতাংশ ও মেট্রো স্পিনিংয়ের ১০.০৯ শতাংশ দর বেড়েছে।



















