ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন

ডিএসইর লেনদেন কমেছে ২ হাজার ২৪২ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ২ হাজার ২৪২ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৫০৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ২৪২ কোটি ৯৯ লাখ  টাকার লেনদেন কমেছে।


এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচকও। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে  ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৩৪  শতাংশ কমে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৩.৯৪ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৩টির এবং অপরবর্তিত রয়েছে ৩০৬টির।

এদিকে কমেছে ডিএসইর বাজার মূলধনও। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭  লাখ ২৪ হাজার ৬১২ কোটি ৫৯ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে  দশমিক ০২ শতাংশ বা ১৪৬ কোটি টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ