ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৩০৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ইউনিটটির দর ১ টাকা বা ৮.৮৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ১০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮.৩৩ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, বে-লিজিংয়ের ৬.৮১ শতাংশ,সোস্যাল ইসলামী ব্যাংকের ৬.৮১ শতাংশ,একমি পেস্টিসাইডসের ৬.২৮ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.২৫ শতাংশ,ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৮৮ শতাংশ ও জিবিবি পাওয়ারের ৫.৪৭ শতাংশ দর কমেছে।


















