ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

৩০৩ কোম্পানির দরপতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৩ কোম্পানির দরপতন হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৮২ কোটি ৮৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১০৭ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, দর কমেছে ৩০৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ