ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন

সরকারি কর্মচারীদের দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত। এর ফলে সরকারি কর্মচারীরা ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন বিশ্রাম পাবেন।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়। তালিকায় ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং দুর্গাপূজায় দুই দিন ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

পূজার ছুটির সঙ্গে শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটি দাঁড়াবে ১১ দিন। পুনরায় ৭ অক্টোবর থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপঞ্জি অনুযায়ী ৮ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজায় মাত্র দুই দিনের ছুটি থাকবে—১ ও ২ অক্টোবর। মাদরাসাগুলোর ক্ষেত্রে পূজা উপলক্ষে কোনো ছুটি নেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ