পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের লেনদেন আগামীকাল ১৭ সেপ্টেম্বর, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ মঙ্গলবার কোম্পানিটির লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেন পুনরায় চালু হবে।



















