পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ১৪ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি কেবিএ মেশিন (শীট ফিড অফসেট প্রিন্টিং মেশিন), রি-উইন্ডার মেশিন, ফোল্ডিং গ্লুইং মেশিন, ডাই কাটিং মেশিন, ফয়েল স্ট্যাম্পিং মেশিন, সিঙ্গেল কালার প্রিন্টিং মেশিন, ফোল্ডিং মেশিন এবং সেলাই মেশিন কিনবে।
উপরোক্ত যন্ত্রপাতি কেনার ফলে কোম্পানিটির প্যাকেজিং ম্যাটেরিয়ালসের বানিজ্যিক প্রিন্ট পণ্য , রি-উইন্ডিং বড় মাস্টার রোল, কার্টুন বক্স, বিভিন্ন শেপ এবং সাইজের উপকরণ কাটার উৎপাদন বৃদ্ধি পাবে।
এই মেশিনগুলো স্থাপন করলে কোম্পানির রাজস্ব আয় মুনাফার ওপর ইতিবাচক প্রবাব ফেলবে।



















