ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

ব্লকে ৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ম্যারিকো বাংলাদেশের। এদিন কোম্পানিটির ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রবি আজিয়াটা ২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাফার্জহোলসিমের ১ কোটি ও সিটি ব্যাংক ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ