সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৪৮ কোটি ২৯ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংক ৫৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ওরিয়ন ইনফিউশন ১৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংক ১১ কোটি ৯৭ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ৩৭ লাখ, রবি আজিয়াটা ৬ কোটি ৪৯ লাখ, স্কয়ার ফার্মা ৬ কোটি, ফাইন ফুডস ৫ কোটি ৭৪ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ৮৮ লাখ ও লাভেলো আইসক্রিম ৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।



















