ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

জাকসু: ভোট গণনার সময় অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

মৃত চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

সকালে দায়িত্বপালনের জন্য জান্নাতুল ফেরদৌস নির্বাচন কমিশন কার্যালয়ে যায়। সেখানে ভোট গণনার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাওন বলেন, সকাল ৯টায় তাকে মৃত অবস্থায় তাকে নিয়ে আসা হয়। এ সময় তার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ