ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

রূপালী লাইফের বিক্রেতা নেই

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত রূপালী লাইফের স্ক্রিনে ৫ লাখ ২৩ হাজার ৮৪৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ  ১১৫ টাকা  দরে লেনদেন হয়।

গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১০৪ টাকা ৬০ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ