ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন

ওরিয়ন ইনফিউশন সহ সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় যারা

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৩৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২০ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে  ৩১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪৩ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য লাভেলো আইসক্রিমের ৩০ কোটি ৪৩ লাখ, ব্রাক ব্যাংকের ২২ কোটি ২৬ লাখ,রবি আজিয়াটার ২০ কোটি ৫৬ লাখ, সোনালী পেপারের ২০ কোটি ২৪ লাখ, সিনোবাংলার ১৮ কোটি ১১ লাখ, যমুনা ব্যাংকের ১৭ কোটি ৪৫ লাখ, আইটিসির ১৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ