ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে এক করে প্রজ্ঞাপন জারি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এস.আর.ও. নম্বর ৩৫৭-আইন/২০২৫। রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩-এর সাব রুল (আই)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স’ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) এবং উক্ত মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ পাবলিক সিকিউরিটি ডিভিশন ও সিকিউরিটি সার্ভিস ডিভিশনকে ‘মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স’ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) নামে পুনর্গঠন করলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ ও গতিশীল করার লক্ষ্য নিয়ে ২০১৭ সালের ২০ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগ করে ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ নামে দুটি আলাদা বিভাগে ভাগ করা হয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ