ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৬৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৩৯৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৫০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইস্টার্ণ ব্যাংক ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৩০ কোটি ২৮ লাখ, যমুনা ব্যাংক ২৯ কোটি ৮২ লাখ, মালেক স্পিনিং ২৮ কোটি ৩৪ লাখ, লাভেলো আইসক্রিম ২৩ কোটি ৬০ লাখ, ইনটেক ২২ কোটি ৯২ লাখ, সোনালী পেপার ২২ কোটি ২৪ লাখ ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।



















