ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ন

জাগপা সভাপতিকে কুপিয়ে আহত, নিন্দা জানালেন মির্জা ফখরুল

কুপিয়ে আহত করা হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার বিজয়নগর রোডে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে লুৎফুর রহমানকে কুপিয়ে পালিয়ে যায়।

জাগপার একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানিয়েছেন, লুৎফুর রহমান গণঅধিকার পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সড়ক পার হচ্ছিলেন। তখন একদল সন্ত্রাসী রামদা দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে দ্রুত তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক নেতাদের ওপর এই হামলা গভীর চক্রান্তের অংশ।

তার মতে, নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। মির্জা ফখরুল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, খন্দকার লুৎফুর রহমান জাগপার একাংশের সভাপতি এবং তার দল বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ