ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ২১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিম ১ কোটি ৬০ লাখ ও উত্তরা ব্যাংক ১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ