পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে।
কোম্পানিটি জানায়, তাদের ব্যবসার পুন: বিনিয়োগ এবং টিয়ার -১ মূলধন উত্তোলনের জন্য বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।



















