ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন

ইন্টারন্যাশনাল লিজিং সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৭৪টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা ১০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ২.৪৪ শতাংশ কমেছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ৬.২৫ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৫.৫৫ শতাংশ,প্রিমিয়ার লিজিংয়ের ৫.২৬ শতাংশ, বিডি ফিন্যান্সের ৫.২০ শতাংশ, রহিমা ফুডের ৪.৫৩ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ৪.১৬ শতাংশ ও ইউনিয়ন ব্যাংকের ৪ শতাংশ দর বেড়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন