ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু মঙ্গলবার

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন ই-জেনারেশন লিমিটেডের আবেদন শুরু আগামীকাল ১২ জানুয়ারি, ২০২০। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। কোম্পানিটি পুঁজিবাজার থেকে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

বুধবার (২১ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সূত্র মতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১.৫০ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। যা দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০ টাকা ৫৬ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ