ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

গাজায় লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক

গাজায় লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি।

সোমবার (২৬ আগস্ট) স্থানীয় সময় নাসের হাসপাতালের সামনে সরাসরি সম্প্রচার চলাকালে এ হামলা হয়।

৪৯ বছর বয়সী হুসাম আল-মাসরি যুদ্ধবিধ্বস্ত গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ বিশ্বদরবারে তুলে ধরছিলেন। অথচ নিজেই একটি তাঁবুতে পরিবার নিয়ে কষ্টকর জীবনযাপন করছিলেন এবং খাবার জোগাড়ে সংগ্রাম করতেন।

সহকর্মীদের মতে, ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সাহসিকতা ও পেশাদারিত্ব তাকে গাজার সাংবাদিকদের ঘনিষ্ঠ মহলে বিশেষভাবে জনপ্রিয় করেছিল।

হামলার পর নিহত সাংবাদিকের ভাই এজেলদিন আল-মাসরি তার ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম হাতে তুলে নেন। এই সরঞ্জামগুলো দিয়েই লাইভ সম্প্রচারের সময় শেষ খবরটি বিশ্বকে জানিয়েছিলেন হুসাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ