ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

মঙ্গলবার (২৬ আগস্ট ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩ টাকা ৯৫ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য হয়েছে ৪৪ টাকা ৩৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তথ্য পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

এজন্য রেকর্ড তারিখ আগামী ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ