ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন

সংকট কাটাতে ফনিক্স ভবনের ৫০ শতাংশ বিক্রি হবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের বাণিজ্যিক ভবনের ৫০ শতাংশ মালিকানা বিক্রি করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির চলমান সংকট কাটাতে ফনিক্স ভবন ১২, দিলকুশা সিএ, ঢাকায় অবস্থিত বাণিজ্যিক ভবনটির ৫০ শতাংশ বিক্রি করা হবে।

উল্লেখ্য, ফনিক্স ফাইন্যান্স দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে। ২০২০ সালে কোম্পানিটি সর্বশেষ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ২০২১ সাল থেকে কোম্পানিটি শেয়ারহোলডারদের আর কোন লভ্যাংশ দেয়নি।

’জেড’ ক্যাটাগরির কোম্পানিটির ২০২৪ সালে শেয়ার প্রতি ৪৮ টাকা ৭৩ পয়সা লোকসান হয়েছিল। বর্তমানে কোম্পানিটি ১ হাজার ৫৩৪ কোটি ৯২ লাখ টাকা পুঞ্জীভূত লোকসানে রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন