ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ২:২০ পূর্বাহ্ন

২ কোটি শেয়ার বেচবে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। কোম্পানির উদ্যোক্তা আক্কাস উদ্দিন মোল্লা ২ কোটি ১০ লাখ ২৫ হাজার শেয়ার বেচবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আক্কাস উদ্দিনের কাছে শাহজালাল ইসলামী ব্যাংকের মোট ২ কোটি ২৩ লাখ ৭ হাজার ১২৪টি শেয়ার আছে।

এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন