ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা এখন কক্সবাজারে

কক্সবাজারে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও শ্রদ্ধেয় মোঃ ইউনুস কক্সবাজার পৌঁছেছেন। সকাল ১০ টায় তিনি বাংলাদেশ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে সম্মেলন স্থল ইনানীর হোটেলে বে-ওয়াচে নিয়ে যাওয়া হয়।

হোটেল বে-ওয়াচে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে জাতিসংঘের প্রতিনিধি সহ ৪০টি দেশের প্রতিনিধি এবং বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অংশীজনেরা অংশগ্রহণ করছেন।

সম্মেলনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ সম্মেলনস্থলে এসে পৌঁছান।

গতকাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মহাসচিব আখতার হোসেন সম্মেলন স্থানে পৌঁছান। আজ সকালে এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্মেলনে যোগ দেয়ার জন্য কক্সবাজারে এসেছেন।আগামী কাল এই সম্মেলন শেষ হবে।

এদিকে দেড় মিলিয়ন এর মত বাংলাদেশের উপর চেপে থাকা বিশাল রোহিঙ্গা বোঝা দ্রুত প্রত্যাবাসানই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান বলে মনে করেন পর্যবেক্ষকরা।

তবে এজন্য আন্তর্জাতিক সম্প্রদায় সহ মিয়ানমার সরকারকে পাশে রেখে আরাকান আর্মি নামক সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করা না গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান কঠিন হবে বলেও মনে করেন তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ