ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৩:১২ অপরাহ্ন

দুলামিয়া কটনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই ৩৬% দর বৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে  চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় দুলামিয়া কটনের ব্যবসায় নতুন কোন পরিবর্তন আসছে না, যা কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধিতে প্রভাব ফেলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুলামিয়া কটনের শেয়ার দর গত ২৭ জুলাই থেকে ২৪ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৮৩ টাকা ৮০ পয়সা থেকে ১১৩ টাকা ৬০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে শেয়ারটির দর ২৯ টাকা ৮০ পয়সা বা ৩৬ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ