পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পোশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার, ২৩ আগস্ট হসপিটালটির শুভ উদ্বোধন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জেএমআই স্পেশালাইজড হসপিটাল অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্ট্যাইল লিমিটেড, ইন্ডিয়া (অ্যাপোলো ক্লিনিক) এর সনদপ্রাপ্ত। এছাড়া জেএমআই বিশেষায়িত হসপিটালের ৬৫ শতাংশ মালিকানা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের। এটি জেএমআই গ্রুপের প্রধান কোম্পানিগুলোর মধ্যে একটি।
কোম্পানিটি জানায়, জেএমআই স্পেশালাইজড হসপিটাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করেছে। একই সাথে প্রতিষ্ঠানটির যাত্রা বাংলাদেশের সামগ্রিক স্বাস্থসেবার মান বৃদ্ধি করতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।



















