ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

আলিফ ইন্ডাস্ট্রিজের কারখানা সম্প্রসারণ করবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ কোম্পানিটির বিদ্যামান কারখানা স্থানান্তর/সম্প্রসারণ করবে। গত ২১ আগস্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলামকে কারখানা সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয়েছে।

কোম্পানিটি আন্তর্জাতিক ক্রেতাদের কথা মাথায় রেখে কারখানা স্থান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি আরও জানায়, এই সিদ্ধান্ত কোম্পানির পরিচালনা ক্ষমতা জোরদার করবে। একই সাথে কোম্পানির উৎপাদন সুবিধাকে তার মূল্যবান ক্রেতাদের সাথে সামঞ্জস্যপূর্ণ করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন