পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি।
রবিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ৭১ পয়সা। আগের বছর ইপিইউ লোকসান হয়েছিল ১ টাকা ৫৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ৭ টাকা ৯৬ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।


















